দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উলিপুর উপজেলাে যানজট নিরসন ও নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে হ্যালিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত প্রস্তাবিত বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উলিপুরের প্রধান সড়কে এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, উলিপুর শহরে দিন দিন যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রধান সড়কে নিয়মিত দীর্ঘ যানজট তৈরি হচ্ছে। এতে শিক্ষার্থী, ব্যবসায়ী এবং জরুরি সেবা গ্রহণকারীরা চরম দুর্ভোগে পড়ছেন। শহরের ভেতরের যানজট কমাতে দ্রুত বাইপাস সড়ক নির্মাণ এখন সময়ের দাবি বলে তারা মন্তব্য করেন।
বক্তারা আরও বলেন, প্রস্তাবিত হ্যালিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত বাইপাস সড়ক বাস্তবায়ন হলে দূরপাল্লার ভারী যানবাহন শহরের বাইরে দিয়ে চলাচল করতে পারবে। এতে শহরের ভেতরের চাপ কমে আসবে, পাশাপাশি সময় ও জ্বালানি সাশ্রয় হবে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হায়দার আলী, উলিপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আবুল আলা চৌধুরী এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনসহ অনেকে।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে দাবি বাস্তবায়নে বিলম্ব হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।
জে আই